৯ মে ২০২৬

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ
  বাংলাপ্রেস ডেস্ক: পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া জানান, সাভার আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, সেগুলোতে আজ কিংবা বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ এ বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, একটা প্রতিষ্ঠান ঘিরে বড় ধরনের সমস্যা হচ্ছে তাদের ঋণ দেয়া হচ্ছে। সচিব আগামীকাল মাঠ পর্যায়ে যাবেন। শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান টু কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমরা। তিনি আরও বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়, বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম হয় এটি নিরসনে উদ্যোগ নেয়া হবে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি