৮ মে ২০২৬

পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেছেন, নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই তার, তবে সরকার যদি তাকে সরে যেতে তাহলে তিনি চলে যাবেন। বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় এক সাংবাদিক জানতে চান, শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন, এরপর শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন? এর জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি।’ তিনি আরও বলেন, ‘সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা উচ্চতর একটি কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে, সে উত্তর আমি দিতে পারব না।’ শিক্ষা উপদেষ্টা বলেন, ‘নিজে থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। আমি মনে করি না, আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে।’ সি আর আবরার বলেন, ‘আমাকে নিয়ে কথা হয়েছে। তাও যদি মনে করা হয় ব্যত্যয় হয়েছে, আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই, নিজেকে জাস্টিফাই করারও কিছু নেই।’ স্থগিত পরীক্ষার বিষয়ে উপদেষ্টা বলেন, কাল-পরশুর মধ্যে স্থগিত পরীক্ষা নেয়ার সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেবে বোর্ড। তবে ২২ তারিখের পরীক্ষা যেদিন হবে, সেদিন সকালে হবে। আর ২৪ তারিখের পরীক্ষা যেদিন হবে, সেদিন বিকালে হবে [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি