৫ মে ২০২৬

পদত্যাগ করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পদত্যাগ করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তি রিন্নে পদত্যাগ করেছেন। খবর যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম রয়টার্সের।

দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো মঙ্গলবার তার বাসভবনে রিন্নে এর পাঁচ দলীয় জোটের পদত্যাগপত্র গ্রহণ করে বর্তমান প্রশাসনকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকার আহ্বান জানান।

তিনি রিন্নেকে বলেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি এবং নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

ক্ষমতাসীন জোটের শরিক দল সেন্টার পার্টি একটি দুই দিনের ধর্মঘটের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ওপর আস্থা হারানোর কথা জানানোর পর সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা রিন্নে পদত্যাগ করলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি