৫ মে ২০২৬

পছন্দের পাত্রের কথা জানালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পছন্দের পাত্রের কথা জানালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

বিনোদন ডেস্ক : একটি ছবি করেই বহু দর্শকের মন জিতেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ধড়ক ছবিতে তাঁর সঙ্গে ঈশান খট্টরের রসায়নও পছন্দ করেছেন অনেকে। বিটাউনে তাঁদের দুজনকে ঘিরে গুঞ্জনও রয়েছে। কিন্তু তাঁরা পরস্পরের ভাল বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন বার বার।

ফলত জাহ্নবীর আসল মনের মানুষটি কে, এই নিয়ে তাঁর ভক্তদের কৌতুহলের শেষ নেই। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তাঁর পছন্দের উপরে মোটেও বিশ্বাসী ছিলেন না মা শ্রীদেবী। কারণ তিনি খুব সহজেই নাকি প্রেমে পড়ে যান।

শ্রীদেবীর সঙ্গে বিয়ের ব্যাপারে কখনও কোনও কথা হয়েছে কি না এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জাহ্নবী বলেন, মা বলত আমার পছন্দের পুরুষের উপরে তাঁর কোনও ভরসা নেই। মা বলত, আমি খুব সহজে মানুষকে ভালোবেসে ফেলি। তাই আমার জন্য মা-ই পাত্র পছন্দ করবে।

কেমন পাত্র পছন্দ সেই প্রশ্নে জাহ্নবী বলেন, তাঁর প্রতিভা থাকতে হবে এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হতে হবে। আমি যেন তাঁর কাছ থেকে কিছু শিখতে পারি। সেন্স অফ হিউমর থাকতেই হবে। আর অবশ্যই আমায় খুব খুব ভালোবাসতে হবে।

কেমন বিয়ে পছন্দ সেই ব্যাপারে জাহ্নবী এই সাক্ষাৎকারে জানান, আমি বেশি আড়ম্বর চাই না। আমার বিয়ে তিরুপতিতে খুব সাবেকি কায়দায় হবে আমি জানি। আমি কাঞ্জিভরম শাড়ি পরব আর খাবারে অবশ্যই দক্ষিণী মেনু থাকবে। আমার ইডলি, সাম্বার, কার্ড রাইস ও ক্ষীর পছন্দ।

বলিউডে একের পরে এক বিয়ে লেগেই রয়েছে। তার মধ্যেই জাহ্নবীর বিয়ে নিয়ে এমন খোলাখুলি আলোচনায় ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, কবে ছাদনাতলায় যাচ্ছেন জাহ্নবী। পাত্রটিই বা কে হবেন!

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি