পবিত্রতা বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আহ্বান জানান উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। তাই সবাইকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে যেন কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না হয়-সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যেন জুতা পায়ে মণ্ডপে না উঠে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু সংখ্যক দৃষ্কৃতকারী পূজা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে অনুষ্ঠিত হতে না পারে, সে চেষ্টা করেছিল। কিন্তু তাদের সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, তাদের সঙ্গে ফ্যাসিস্টের কিছু দোসরও সহযোগিতা করেছে। সনাতন ধর্মাবলম্বী সহ সকলের সহযোগিতার কারণে তারা সফল হয়নি।
ব্রিফিংয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি