৪ মে ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:০২ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ


শহিদুল ইসলাম, সি‌লেট প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার বিকেলে নগরীর ফাজিল চিস্ত আবাসিক এলাকায় শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন বিশিষ্ট সাংবাদিক ও সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর। এসময় তিনি বলেন, ব্যারিস্টার নাজির আহমদের মতো সমাজের অন্য বিত্তবানদেরও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। বিত্তবানরা এগিয়ে আসলে সমাজ থেকে দারিদ্র দূরীকরণ হবে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। তিনি এই মহতি উদ্যোগের জন্য ব্যারিস্টার নাজির আহমদকে ধন্যবাদ জানান।

স্থানীয়রা বলেন, সিলেট শহরে বিভিন্ন হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রি বিতরণ করছে। ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন এটা খুবই ভালো উদ্যোগ। আমরা ফাজিল চিস্ত আবাসিক এলাকাবাসীর পক্ষ থেকে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

বিশিষ্ট আইনজীবী, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ তার প্রফেশনাল আয়ের একটি অংশ থেকে আর্তমানবতার সেবায় ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

একেকটি প‍্যাকের মধ্যে ছিল তেল, মরিচ, হলুদ, ধনিয়া, মশারী ডাল, চানা, রসুন, আদা, পিঁয়াজ ও চার কেজি চাল।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি