৮ মে ২০২৬

পবিত্র কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পবিত্র কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে, পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণের জন্য তাদের গ্রেপ্তার করা হয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বিদেশিদের ভুয়া ওমরাহ’র প্রলোভন দেখানোর দায়ে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। পবিত্র নগরী মক্কায় আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং পবিত্র দুই মসজিদের কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক অবস্থান গ্রহণ করে। তারই অংশ হিসেবে ৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণলায় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়ে বলা হয়, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময়টায় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি