পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে দিনাজপুরের তিন রোভার
বাংলাপ্রেস ডেস্ক: প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের তিন চৌকস রোভার তারা হলেন মোঃ আনারুল ইসলাম (২০) কাসিম নাসরুল্লাহ (১৯) মোঃ রিসাত হোসেন (১৯) ২ ডিসেম্বর মঙ্গলবার সকলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট সামনে হতে যাত্রা শুরু করে এবং বাংলাবান্ধা '০' পয়েন্ট এ গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন রোভার সদস্যরা
সেবাই স্কাউটের শক্তি, মানবতাই তার পরিচয়।”৷ একটি গাছ, একটি প্রাণ—প্রকৃতির প্রতি মানব দান।৷ “মাদক মুক্ত যুবক—দেশের সবচেয়ে বড় শক্তি। এই তিনটি স্লোগান নিয়ে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করে। যাত্রা কালে রোভার উৎসাহ দিতে ছুটে আসেন দিনাজপুর জেলা রোভার এর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, এবং দিনাজপুর জেলা রোভার এর কমিশনার এ কে এম আব্দুল্লাহ সহ জেলা রোভার এর নির্বাহী কমিটির সদস্য সহ রোভার ও গার্ল ইন রোভাররা। এ ব্যাপারে জানতে চাইলে জেলা রোভার এর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, মূলত প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে তাূের এই পথ পারি দেওয়া তারা যেন সকলে সুস্থ ভাবে আল্লাহর রহমতে তাদের গন্তব্য ও নিদিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। এবং তাদেরকে এই যাত্রা সফল ও সার্থক হোক এই দোয়া করি।
পরিভ্রমণকারী রোভারদের কাছে তাদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন আমাদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার শেষ করার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাব পাশাপাশি সাধারণ মানুষদের মাঝে আমাদের সচেতনতা বার্তা পৌঁছাতে পারব। সর্বপরি পায়ে হেঁটে পরিভ্রমণ করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাব পরবর্তীতে এই অভিজ্ঞতা গুলো কাজে লাগবে। আমরা যেন ভালো ভাবে এই যাত্রা শেষ করতে পারি এইজন্য সকালে দোয়া করবেন।
উল্লেখ, রোভার স্কাউটদের সর্বোচ্চো অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট'স রোভার স্কাউট (পি আর এস) অর্জনের লক্ষ্যে প্রশিক্ষন স্তরের রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে এই প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিং এ র্যাম্বলিং বা পরিভ্রমণ বলা হয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি