৫ মে ২০২৬

পাসপোর্ট পেয়েছেন বেগম জিয়া, অনুমতি মিললেই ফ্লাইট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাসপোর্ট পেয়েছেন বেগম জিয়া, অনুমতি মিললেই ফ্লাইট
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে তাঁর পাসপোর্ট নবায়ন হয়ে পরিবারের হাতে পৌঁছেছে। এখন সরকার-এর অনুমতি পেলেই যেকোনো সময় তাঁর ফ্লাইট হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য বেগম জিয়া লন্ডনেই যাচ্ছেন। তাঁর সংগে যাঁরা সেখানে যাবেন, তাঁদের একটি তালিকাও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় বেগম জিয়া'র ভাই শামীম ইস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতিমা, বোন সেলিমা ইসলাম, গৃহকর্মী ফাতেমা, একজন চিকিৎসক এবং বিএনপি'র কয়েকজন নেতার নাম রয়েছে। তবে এরমধ্য থেকে দু'য়েকজন বাদ পড়তে পারেন। বিএনপি'র আরেকটি সূত্র জানিয়েছে, পরিবারের সদস্যরা বেগম জিয়াকে লন্ডন নিতে সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিমান ভাড়াসহ পাসপোর্ট নবায়ন, ভিসাসহ আনুষঙ্গিক কাজ শেষ করেছেন। এখন সরকারের অনুমতি পেলেই বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি