পার্বতীপুরের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা আবুল হোসেন আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা আবুল হোসেন আর নেই। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভা শহরের ইসলামপুরে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবুল হোসেন পার্বতীপুরের সংবাদপত্র বিক্রয় প্রতিনিধি মোস্তাকিম সরকার ও চিরিরবন্দরের সংবাদপত্র বিক্রয় প্রতিনিধি মন্টু সরকারের বাবা।
যানা যায় তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার আসরের নামাজের পর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং আব্বাসপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আবুল হোসেন আশির দশক থেকে অসুস্থ হবার আগ পর্যন্ত পার্বতীপুরের বিভিন্ন অঞ্চলে সংবাদপত্র বিক্রির কাজ করতেন। তার মৃত্যুতে পার্বতীপুর সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতিসহ বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি