৮ মে ২০২৬

পার্বতীপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পার্বতীপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা
তৌফিক,দিনাজপুর প্রতিনিধি: রমজান মাস প্রায় শেষ। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এরই মধ্যে জমে উঠেছে পার্বতীপুরের বিভিন্ন মার্কেটে কেনাকাটা। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। সোমবার (৮ এপ্রিল) পার্বতীপুরের মার্কেট ঘুরে এমন চিত্র দেখা যায়। সবমিলিয়ে ঈদের আগের এই সময়ে কেনাকাটা করতে সব মিলিয়ে ভিড় জমেছে মানুষের। ক্রেতারা বলছেন, রোজার ঈদে নতুন জামা কাপড় কেনার প্রচলন বহু আগে থেকেই চলে আসছে। সেজন্য পরিবার পরিজন এবং অন্যান্য সদস্যদের জন্য নতুন জামা কাপড় কিনতে ভিড় করছেন তারা। এক ব্যবসায়ী বলেন, এবার রোজার শুরু থেকেই মানুষের উপস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। আর শেষ সময়েও ক্রেতার ঢল নেমেছে। সববয়সী ও সবশ্রেণির মানুষের কথা চিন্তা করে বিভিন্ন বিভিন্ন ধরনের পোশাক রাখা হয়েছে। চাঁদ রাত পর্যন্ত টানা দোকান খোলা রাখা হবে। আশা করি আগামীকাল এবং রোজা যদি ৩০টি হয় তাহলে পরেরদিনও মানুষের উপস্থিতি এমন থাকবে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি