পার্বতীপুর রেল হেড ডিপোতে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে
এর আগে তিন দফায় ২২ হাজার টন ডিজেল আসে।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে এসেছে আরও আট হাজার মেট্রিক টন ডিজেল। ভারতের নুমালীগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এ জ্বালানি এসেছে।
এ তথ্য নিশ্চিত করেন ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ৭ এপ্রিল থেকে ভারতের শিলিগুড়ি নুমালীগড় থেকে ১০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ ডিপোতে জ্বালানি তেল এসে পৌঁছায়।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তি অনুযায়ী ভারতের পাইপ লাইনে জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। আগামী ১৭ এপ্রিল আরও পাঁচ হাজার টনসহ চলতি এপ্রিল মাসে ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল পাইপ লাইনে আনা হবে।
এর আগে তিন দফায় ২২ হাজার টন ডিজেল এসেছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি