৬ মে ২০২৬

পার্বতীপুর-ফুলবাড়ীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পার্বতীপুর-ফুলবাড়ীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন
পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) মারা গেছেন। সোমবার রাত ৮টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। সদ্য বিদায়ী স্বৈরাচার হাসিনা সরকারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজারের বাড়ি ফুলবাড়ী উপজেলার জামগ্রামে। তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। মোস্তাফিজুরকে গ্রামের বাড়ি ফুলবাড়ীতে দাফন করা হবে বলে জানা গেছে। ১৯৫৩ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ১৯৭৭ সালে ফুলবাড়ী উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সাল মিলে ৮ম বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী পরে ভূমি প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনসহ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি