৭ মে ২০২৬

‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় কেউ সহজে এতে আক্রমণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক অনুষ্ঠানে মরিয়ম বলেন, পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার শক্তি দিয়েছেন। পাকিস্তানের যেকোনো শত্রু আক্রমণ করার আগে ১০ বার ভাববে। সবাই জানে যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর। তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, আমাদের অবশ্যই ইস্পাতের প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে (বাইরের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেছনে)। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান শক্তিশালী হয়েছে উল্লেখ করে মরিয়ম আরও বলেন, পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার ক্ষেত্রে নওয়াজ শরিফ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। ওই অনুষ্ঠানে, পাকিস্তান সরকার দেশের এক কোটির বেশি শ্রমজীবী পরিবারকে রেশন কার্ড বিতরণ করবে বলেও জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি