৫ মে ২০২৬

পারিশ্রমিক নিয়ে ফের সরব তাপসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পারিশ্রমিক নিয়ে ফের সরব তাপসী

বাংলাপ্রেস ডেস্ক : বলিউডে লিঙ্গ-বৈষম‌্য নিয়ে বহুদিন ধরেই সরব নামী অভিনেত্রী তাপসী পান্নু। ফের একবার তিনি এ প্রসঙ্গে তোপ দেগেছেন। লিঙ্গ-বৈষম‌্য এবং বেতন-বৈষম‌্য মেটাতে আরও অনেক দূর যেতে হবে বলে মন্তব‌্য করেছেন তাপসী। তাঁর মতে, একমাত্র বক্স অফিসের সাফল‌্যই এই ছবিটা বদলাতে পারে।

বহুদিন ধরেই নায়িকা, অভিনেত্রীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ছবিতে অভিনেত্রীদের যতই গুরুত্বপূর্ণ চরিত্র থাকুক না কেন, নায়করা তাঁদের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। এমনকী, নবাগত নায়করাও নাকি বহু প্রতিষ্ঠিত অভিনেত্রীর তুলনায় বেশি পারিশ্রমিক পান। এ বিষয়ে আগেও খোলাখুলি নিজের মত জানিয়েছেন তাপসী। গোয়ায় অনুষ্ঠিত ৫০তম ইন্টারন‌্যাশনাল ফিল্ম ফেস্টিভ‌্যাল অফ ইন্ডিয়ায় (ইফি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ‘পিংক’-এর অভিনেত্রী ফের সেই প্রসঙ্গ তোলেন।

তাপসী বলেন, “নামী নায়কদের পারিশ্রমিকের অর্ধেক টাকায় একটা নারীকেন্দ্রিক সিনেমার গোটা বাজেট হয়ে যায়। এমনকী, তিনি যদি প্রথম সারির অভিনেত্রী হন, তাহলেও। নায়কদের অর্ধেক পারিশ্রমিকও বলিউডের নায়িকা-অভিনেত্রীরা পান না। সত্যি কথা বলতে, কখনও সেটা নায়কদের টাকার এক-চতুর্থাংশ হয়ে যায়। এই ব‌্যবধান ও বৈষম‌্য দূর করতে হলে আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। এমনটা মেনে নেওয়া যায় না।” ‘বদলা’, ‘বেবি’, ‘নাম শাবানা’, ‘মুল্‌ক’, ‘মিশন মঙ্গল’, ‘সান্ড কি আঁখ’-এর মতো বহু ছবিতে তাপসীর অভিনয় সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছে। সেই আত্মবিশ্বাসেই তাপসী বলেছেন, “একমাত্র বক্স অফিসের সাফল‌্যই এই পরিস্থিতি বদলাতে পারে। আশা করি, আমার জীবদ্দশাতেই এই পারিশ্রমিক-বৈষম‌্য দূর হবে। যত বেশি মানুষ নারীকেন্দ্রিক সিনেমা দেখতে আসবেন, তত এই ছবি বদলে যাবে। গত চার-পাঁচ বছরে প্রচুর নারীকেন্দ্রিক ছবি তৈরি হয়েছে, সফলও হয়েছে। কিন্তু ফারাকটা এখনও অনেক বেশি।

২০১০-এ তেলুগু ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ তাপসীর। তারপর শুধু তেলুগু নয়, তামিল, মালয়ালম ও হিন্দিতেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি