৫ মে ২০২৬

পারিবারিক বিবাদের জেরে ভারতে ৭ বছরের শিশু খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পারিবারিক বিবাদের জেরে ভারতে ৭ বছরের শিশু খুন

বিদেশ ডেস্ক: দুই পরিবারের বিবাদের জেরে বছর সাতেকের শিশুকে অপহরণের পর খুনের অভিযোগ৷ দু’দিন পর উলুবেড়িয়ায় গঙ্গা থেকে উদ্ধার হল শিশুর নিথর দেহ৷ পরিবারের অভিযোগ, প্রতিবেশীরাই খুন করেছে তাকে৷ শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

হাওড়ার সাঁকরাইল থানার রাজগঞ্জের বাসিন্দা দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল৷ দু’পক্ষই তাদের খুনের হুমকিও দিয়েছিল৷ গত ৭ আগস্ট শিশু খেলা করছিল৷ বাড়ির সামনে থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় সে৷ সাঁকরাইল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷ এদিকে, শুক্রবার উলুবেড়িয়ায় গঙ্গায় একটি শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় পুলিশ৷ রাজগঞ্জের বাসিন্দা ওই শিশুর পরিবারের লোকজন মর্গে যান৷ উদ্ধার হওয়া শিশুর দেহ শনাক্ত করেন তাঁরা৷

বছর সাতেকের ওই শিশুর পরিবারের দাবি, পারিবারিক বিবাদের জেরেই প্রতিবেশী তাঁদের সন্তানকে অপহরণ করে৷ এরপর খুন করা হয় খুদেকে৷ প্রমাণ লোপাটের জন্য দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়৷ পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় শিশুর শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল৷ তাই খুনের আগে তার উপর অত্যাচার করা হয়েছে বলেই অনুমান তদন্তকারীদের৷ তবে কীভাবে শিশুটি মারা গেল তার প্রকৃত কারণের জানার জন্য ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসা প্রয়োজন বলেই জানান পুলিশ আধিকারিকেরা৷

শিশুর পরিবারের তরফে প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত নিহত শিশুর এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে৷ তাকে জেরা করে গোটা ঘটনার কিনারা করার চেষ্টা করছে পুলিশ৷ শুধু এ রাজ্যেই নয়, এর আগেও আলিগড়েও শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনা সামনে এসেছে৷ পারিবারিক বিবাদের মাঝে কীভাবে জড়িয়ে গেল খুদে? কতটা নৃশংস হলে সামান্য অশান্তিতেই খুন করা যায় শিশুকে, এই ঘটনার পর এমনই একাধিক প্রশ্নের ভিড়৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি