পাঁচ মাস পর সন্তানকে প্রকাশ্যে আনলেন কাজল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের এপ্রিলে মা হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। পুত্রের নাম রেখেছেন নীল কিচলু। গৌতম কিচলু ও কাজল দম্পতির এটি প্রথম সন্তান।
তারপর থেকে কাজল তার সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার শেয়ার করলেও, কখনোই সন্তানের মুখ দেখাননি। তবে এবার বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে থেকে নীলকে আড়াল করার চেষ্টা করেননি এই দম্পতি।
সম্প্রতি কাজল-গৌতম দম্পতিকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। এ সময় কাজল তার পাঁচ মাস বয়সী সন্তানের মুখ প্রথমবারের মতো দেখানোর পাশাপাশি, পাপারাজ্জিদের ক্যামেরার সামনে আনন্দের সঙ্গে পোজও দিয়েছেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি