পাঁচ দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের অবস্থান কর্মসূচি
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি চাকরিতে কোটাসহ পাঁচ দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা।
‘চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’ ব্যানারে ১৯ অক্টোবর থেকে এ কর্মসূচি পালন করছেন প্রায় ৬০ জন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী।
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে স্বতন্ত্র ২% কোটা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটার দাবি জানিয়েছেন তারা। অন্য দাবিগুলো হলো— নির্বাহী আদেশের মাধ্যমে বিশেষ নিয়োগ প্রদান, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতলেখক নীতিমালা সংশোধন, পিএইচটি সেন্টারগুলোর শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং চাকরির বয়সসীমা ৩৫ বছর করা।
আন্দোলনকারীদের একজন আলিফ হোসাইন বলেন, ২০১৮ সালে কোটা বাতিলের পর থেকেই আমরা আন্দোলন করছি। বিগত সরকারের সময়েও আমরা বৈষম্যের স্বীকার হয়েছি, এখনো হচ্ছি। পাঁচ দিন ধরে রোদে পুড়ছি এখানে, কেউ খোঁজও নেয়নি।
১৯ অক্টোবর উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে সরে আসেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। এরপর থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি