পাঁচ বছর পর আবারও ভারত-চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রায় পাঁচ বছর পর আবারও ভারত-চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে চীনের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ভারত। করোনাভাইরাস ও কূটনৈতিক টানাপড়েনে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় পাঁচ বছর আগে।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বেইজিং সফরে দুই দেশ সরাসরি বিমান পরিষেবা ফের চালু করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে।
বিক্রম মিশ্রি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রচলিত চুক্তির আওতায় বিষয়টি কার্যকর হবে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিষয়টি। সূত্র : এনডিটিভি, এএফপি ও হিন্দুস্তান টাইমস।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি