১১ মে ২০২৬

পাল্টে ফেলা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পাল্টে ফেলা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম 
  বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবলিত বিভিন্ন স্থাপনার মতো এবার তার নামে রাখা দেশের একমাত্র স্যাটেলাইটটিরও নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এ পরিবর্তনের ফলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন বাংলাদেশ স্যাটেলাইট-১। সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের আমূল সংস্কারের লক্ষ্য নিয়ে গত ৮ আগস্ট দায়িত্ব নেয় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর গত সাড়ে ছয় মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নাম সংবলিত বহু স্থাপনার নাম পরিবর্তন করেছে বর্তমান সরকার। সে ধারাবাহিকতায় এবার দেশের একমাত্র স্যাটেলাইটটিরও নাম পাল্টে গেল। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি