৭ মে ২০২৬

পাকিস্তানি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তুমুল গোলাগুলি, নিহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পাকিস্তানি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তুমুল গোলাগুলি, নিহত ১০
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা সদস্যদের তুমুল গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ১০ অস্ত্রধারী। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশটির কেচ ও জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই ঘটনা ঘটে। বুধবার (৩০ এপ্রিল) সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে এসব তথ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ এপ্রিল) ও মঙ্গলবার এই দুই জেলায় অভিযান চলানো হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, 'বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সফল অভিযান চালিয়েছেন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেচ জেলার তিন জন এবং জিয়ারাত জেলার সাত জন খারিজি (সন্ত্রাসী)-কে নরকে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।' নিহতদের কাছ থেকে অস্ত্রসহ গোলাবারুদ জব্দ করা হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে। পাকিস্তানের মূলভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।' এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, কেচ জেলার অভিযান তুলনামূলকভাবে নির্বিঘ্ন হলেও জিয়ারাত জেলার অভিযান বেশ কঠিন ছিল। জিয়ারাতের চোতির এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি হ্যান্ড গ্রেনেডও ছুড়েছিল সন্ত্রাসীরা', সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন ওই সেনা কর্মকর্তা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি