৪ মে ২০২৬

পাকিস্তানগামী বিমানে শহিদ শিশুদের ছবি, বার্তা দিলেন ইরানের স্পিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পিএম
পাকিস্তানগামী বিমানে শহিদ শিশুদের ছবি, বার্তা দিলেন ইরানের স্পিকার

নিজের এক্স অ্যাকাউন্টে এই ছবি প্রকাশ করেন গালিবাফ/সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই বিমানের ভেতর থেকে তোলা একটি ছবি এখন চলে এসেছে আলোচনায়।

বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছিল মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। গত ২৮ ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিনেই এই হামলা চালায় মার্কিন-ইসরায়েলি জোট। এতে অনেক শিশু প্রাণ হারায়।

গালিবাফ এক্স প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করে লেখেন, ‘এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব১৬৮।’ এটি ছিল মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিশু ও কর্মীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন।

ওই হামলায় কমপক্ষে ১৬৫ জন নিহত এবং ১০০-র বেশি মানুষ আহত হয়েছিল বলে জানা গেছে। এই ঘটনা এখন ইরানের কূটনৈতিক বার্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

যুদ্ধবিরতির টানাপোড়েন, সামরিক উত্তেজনা এবং নাজুক কূটনৈতিক পরিস্থিতির মধ্যে এই আলোচনা শুরু হচ্ছে। গালিবাফের এই পদক্ষেপ আলোচনার আগেই একটি জোরালো বার্তা দিয়ে দিল। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি