৭ মে ২০২৬

পাকিস্তানের তেলের ট্যাংকারে আগুন ধরে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে: ৪০ জন আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পাকিস্তানের তেলের ট্যাংকারে আগুন ধরে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে: ৪০ জন আহত
 বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের নস্কি জেলায় একটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর ডনের নস্কি ডেপুটি কমিশনার (ডিসি) আমজাদ সোমরো বলেন, তেলে ট্যাঙ্কারটি একটি ট্রাকের ডিপোতে পার্ক করা ছিল। পরে এটিতে আগুন ধরে গেলে অন্তত ৪০ জন মানুষ আহত হয়। তিনি আরও জানান, ট্যাঙ্কারটিতে ওয়েলডিংয়ের কাজ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আমজাদ সোমরো বলেন, অগ্নিকাণ্ডের পর ফায়ার ব্রিগেড আগুন নেভানোর কাজ করছে। তবে তাদের একজন সদস্য গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছে। ট্যাঙ্কারটিতে আগুন লাগার পর আহতদের উদ্ধারে কাজ করা চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। এছাড়া অগ্নিদগ্ধদের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর অগ্নিদগ্ধদের হেলিকপ্টারে করে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্ড জানিয়েছেন, তেলে ট্যাঙ্কার বিস্ফোরণে ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কী কারণে তেলের ট্যাঙ্কারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শহিদ রিন্ড। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি