পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ। দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাঁকে নির্বাচিত ঘোষণা করেন। এনিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন শাহবাজ।
দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ পেয়েছেন ২০১ ভোট। আর তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে ৩৩৬ আসনের পরিষদে যেকোনো প্রার্থীকে অন্তত ১৬৯টি ভোট পেতে হয়। নির্বাচিত হওয়ার পর শাহবাজকে পরিষদের নেতার আসনে ডেকে নেন স্পিকার আয়াজ সাদিক। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিগগিরই পার্লামেন্টে ভাষণ দেবেন বলে জানা গেছে।
ভোটাভুটির আগেই অনেকটা নিশ্চিত ছিল, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী নির্বাচনে নিজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ (পিএমএল-কিউ), বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি), পাকিস্তান মুসলিম লীগ-জিয়া (পিএমএল-জেড), ইস্তেহকাম-ই-পাকিস্তান (আইপিপি) এবং ন্যাশনাল পার্টির (এনপি) সমর্থন নিশ্চিত ছিল শাহবাজের। এই সাত দলের জোটেই আসন সংখ্যা ২০৫টি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি