পাকিস্তানের জার্সি পরায় ডোবায় নামিয়ে শাস্তি!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরে খেলা দেখতে আসায় এক সমর্থককে ডোবায় নামিয়ে শাস্তি দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্টেডিয়ামের বাইরে এ ঘটনা ঘটে। চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ চলছে।
পাকিস্তানের জার্সি পরে আসা ওই যুবককে ধাওয়া দিয়ে তার শরীর থেকে জার্সি খুলে নেওয়া হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা বলেন, বাংলাদেশের কোনও নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে মাঠে আসতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হবে না। তাই সকাল থেকেই মাঠের প্রবেশপথে অবস্থান নিয়েছেন তারা।
সংগঠনের কর্মীরা আরও জানান, সকালে একজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে গ্যালারিতে ঢুকতে চাইলে তারা বাধা দিয়েছেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনও নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া কিংবা পতাকা ওড়ানোর মানে হলো তিনি রাজাকারের বংশধর, দেশদ্রোহী। তবে পাকিস্তানের নাগরিকদের সম্মানের সঙ্গে মাঠে ঢুকতে দেওয়া হবে বলে জানান তারা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্টেডিয়ামে অনুশীলনের সময় পতাকা ওড়ানো এবং গ্যালারিতে বাংলাদেশিদের হাতে পাকিস্তানের পতাকা এখন আলোচিত ইস্যু। এর মধ্যেই এ ঘটনা ঘটল।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি