১২ মে ২০২৬

পাকিস্তানে সুন্দরী প্রতিযোগিতায় সেরা মুকুট জয় করলেন কোটচাঁদপুরের মেয়ে চঞ্চলা ধারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পাকিস্তানে সুন্দরী প্রতিযোগিতায় সেরা মুকুট জয় করলেন কোটচাঁদপুরের মেয়ে চঞ্চলা ধারা
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: পাকিস্তানে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস পাকিন্তান ইউনিভার্সেল’ বিভাগে সেরা মুকুট জয় করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের মনির আহাম্মদের মেয়ে কপোতাক্ষী চঞ্চলা ধারা। এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান কানাডা ভিত্তিক পাকিস্তান প্যাজেন্ট ওয়ার্ল্ড। প্রতিযোগিতায় দুই হাজার তরুণী অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতাটির অফিসিয়াল ফেসবুক পেজ ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ থেকে এই তথ্য জানা গেছে। কোটচাঁদপুর শহরের মনির আহাম্মেদ খবর নিশ্চত করে জানান, গত বুধবার (৩১ মে) লাহোরের প্র্যান্ড পাম হোটেলে বসে প্রতিযোগিতার চূড়ান্ত আসর। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চঞ্চলা ধারার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলে হাততালি দিয়ে তার এই অর্জনকে স্বাগত জানান। সেরার মুকুট জয় করে সংবাদমাধ্যমকে চঞ্চলা ধারা বলেন, ‘এটা আমার কাছে সত্যিই অবিশ্বাস্য। জানতাম না যে, বিজয়ী হব। তবে লক্ষ্যটা ছিল সেরা হওয়ার। সেভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম। প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত ছিল আমার জন্য চ্যালেঞ্জের।’ পেশায় চিকিৎসক চঞ্চলা ধারা এখানেই থেমে থাকতে চান না। এগিয়ে যেতে চান সামনে। বিজয়ী চঞ্চলা ধারা করাচির কায়েদে আজম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে পাকিস্তান পিজি হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি