পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসহ নিহত ১৭
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদেশ ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আবাসিক এলাকায় একটি বাড়ির ছাদে বিধ্বস্ত হলে পাঁচ সেনা সদস্যসহ ১৭ জন নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন বেসামরিক লোক। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উদ্ধার কাজের তদারকিতে নিয়োজিত কর্মকর্তা ফারুক বাট গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। খবর গাল্ফ নিউজের।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
এছাড়া, যে বাড়ির ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে ১২ জন বেসামরিক লোকও নিহত হয়েছেন।
তবে, বিধ্বস্ত ছোট ওই প্রশিক্ষণ বিমানটি কোন মডেলের ছিল তা জানা যায়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি