পাকিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণে নিহত ৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার হক্কানিয়া মাদরাসায় জুমার নামাজের পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জরুরি বিভাগের মুখপাত্র বিলাল ফয়জি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কমপক্ষে ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদরাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি