৮ মে ২০২৬

পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত
বাংলাপ্রেস ডেস্ক: আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (২১ ডিসেম্বর) দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে এএফপি। এর আগে শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ’৩০ জনেরও বেশি জঙ্গি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। জঙ্গিদের আক্রমণে ১৬ সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি