৫ মে ২০২৬

পাবনায় মহানায়িকার সুচিত্রা সেনের ৯৩তম জন্মবার্ষিকী পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পাবনায় মহানায়িকার সুচিত্রা সেনের ৯৩তম জন্মবার্ষিকী পালন
বাংলাপ্রেস ডেস্ক: স্বল্প পরিসরে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পাবনা শহরের হেমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য ও পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,  সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, ফরিদুল ইসলাম খোকন, উপদেষ্টা জাফর সাদেক, সদস্য মেহের আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন ও কলকাতার জনপ্রিয় নায়িকা ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ব্র্যান্ড অ্যামবেসেডর ঋতুপর্না সেন গুপ্ত মুঠোফোনে যুক্ত হয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক তাদের পাবনায় আসার আমন্ত্রণ জানান। ঋতুপর্না সেন গুপ্ত বলেন, 'এমন একটা উদ্যোগ নেবার জন্য আপনাদের সবাইকে শুভ কামনা জানাই। কারণ, শুধু বাংলা নয়, সারা পৃথিবীতে তিনি একজন উজ্জ্বল তারকা, তার ছটা চারিদিকে ছড়িয়ে আছে এবং যার উৎস পাবনা থেকে, সেই পাবনায় আজ একটা বিরাজ জায়গা তৈরি হয়েছে। এটা আমার জন্যও খুব গর্বের বিষয় যে একজন প্রথিতযশা একজন অভিনেত্রীর মান আমরা এভাবে রাখতে পারছি। আমি অবশ্যই পাবনায় আসবো। এটা আমার জন্য একটা বিরাট পাওয়া হবে যে, মহানায়িকার বাড়িতে আমি যেতে পারবো। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদকে সাধুবাদ জানাই তারা এটাকে ধরে রেখেছে।' মুনমুন সেন বলেন, 'আমি বাংলাদেশে অনেক বছর যাইনি। আমি একদিন যাবো। তবে যেদিন যাবো আমি কিন্তু পাবনাতেই যাবো। আমার মায়ের কাছেই যাবো। আপনারা যেমন সেখানে যান, আমিও যাবো। আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আমার মা কে এত ভালোবাসেন। এত সুন্দরভাবে মনে রেখেছেন।'   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি