৫ মে ২০২৬

পাবনায় ট্রেনবহরে হামলা মামলার রায়ে জাতি বিস্মিত : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাবনায় ট্রেনবহরে হামলা মামলার রায়ে জাতি বিস্মিত : ফখরুল

রাজনীতি ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলার রায়ে জাতি বিস্মিত এবং বিএনপি বিক্ষুব্ধ। এই মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন মেগা প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, এ সবের মূল উদ্দেশ্য দুর্নীতি। বৃহস্পতিবার (৪ জুলাই) খালেদা জিয়ার মুক্তির দাবিতে, জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বিচার বিভাগের ওপর জনগণের কোনো আস্থা নেই। তিনি সমালোচনা করেন, ২৫ বছর আগে শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলার রায়েরও।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ভয় থেকেই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসা দিচ্ছে না বলেও অভিযোগ করেন।

এর আগে জাতীয় প্রেসক্লাবে অন্য একটি আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকারের জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র মুক্তি পাবে না বলেও তিনি মন্তব্য করেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, বাজেট ও মেগা প্রজেক্টের বিভিন্ন চুক্তিরও সমালোচনা করেন বিএনপি নেতারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি