৫ মে ২০২৬

অ্যাপসায় পুরস্কার জিতলো ‘রেহানা মরিয়ম নূর’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অ্যাপসায় পুরস্কার জিতলো  ‘রেহানা মরিয়ম নূর’
বাংলাপ্রেস ডেস্ক: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) পুরস্কার জিতলো আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। সেইসঙ্গে এই ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আজমেরী হক বাঁধন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় ছিলো এবার। এরমধ্যে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছে সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ' দ্য লিজেন্ড অব মলি জনসন’। উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়েছে জাপানি নির্মাতা হামাগুসির আলোচিত ছবি ‘ড্রাইভ মাই কার’। এবছর সেরা অভিনেত্রী বিভাগে ৫ জনকে দেয়া হয়েছিলো মনোনয়ন। রেহানা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য শেষ পর্যন্ত সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন আজমেরী হক বাঁধন। বাঁধন ছাড়া এ বছর সেরা অভিনেত্রীর দৌড়ে ছিলেন ‘এশিয়া’ সিনেমার জন্য ইসরায়েলের আলেনা ওয়াইভি, ‘জাস্টিস অব বানি কিং’ এর জন্য নিউজিল্যান্ডের এসি ডেভিস, ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’ এর জন্য অস্ট্রেলিয়ার লিয়া পারসেল এবং ‘স্কেয়ারক্রো’ সিনেমার জন্য রাশিয়ান ভ্যালেন্টিনা রোমানোভা। শুক্রবার (১২ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’, ঠিক তার একদিন আগে বাঁধনের এমন অর্জনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে পুরো টিম। বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এর পর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। বুসান ছাড়াও দেখানো হয়েছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভালে। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি