৫ মে ২০২৬

অভিনয়কে বিদায় জানাবেন নওশীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অভিনয়কে বিদায় জানাবেন নওশীন
বাংলাপ্রেস ডেস্ক: উপস্থাপনা, মডেলিং ও অভিনয় ক্যারিয়ারের দীর্ঘ দশ বছর দর্শকমহলে আলোচনায় ছিলেন নওশীন। এবার এই অভিনয় থেকে বিদায়ের সিদ্ধান্তের কথা জানালেন এই অভিনেত্রী। নওশীন বলেন, ‘অভিনয় অঙ্গন থেকে দূরে থাকার সিদ্ধান্তটা আগে থেকেই ছিল। তবুও বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। এবার পরিকল্পনাটিই বাস্তবায়ন করেছি। এখন থেকে আমাকে আর অভিনয়ে দেখা যাবে না। আপাতত অভিনয়ের কোনও কাজ নেই আমার হাতে। আর ভবিষ্যতেও নতুন কোনও কাজে যুক্ত হবো না।’ সম্প্রতি ওমরা হজ করে এসেছেন নওশীন। এরপরই অভিনয় থেকে সরে আসার সিদ্ধান জানান তিনি। নওশীন রেডিও টুডে’র আরজে হিসেবে তুমুল পরিচিতি পান। এরপর ‘জেগে আছো কি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে টিভি উপস্থাপনায় নাম লেখান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ছোট পর্দায় রাজিব আহমেদের নির্দেশনায় ‘নিয়তি নিয়তি নিতান্তই’ নাটকে পার্থ বড়ুয়া ও তিন্নির সঙ্গে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন নওশীন। এরপর অসংখ্য ধারাবাহিক, এক ঘণ্টা, টেলিফিল্ম ও খণ্ডনাটকে অভিনয় করেছেন। নওশীন অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘টক শো’, ‘ভাষা পেলো ভালোবাসা’, ‘জয়িতার জন্য’, ‘নিউইয়র্ক’, ‘আপদ’, ‘হঠাৎ দেখা’, ‘ছায়া আবৃতা’, ‘ক্ষণিকালয়’, ‘রেড লাইন’, ‘ঘুড়ি উড়ে’, ‘শেষ রাতের বৃষ্টি’, ‘নোনতা চা’ প্রভৃতি। নাটকের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি