অভিনয় থেকে সরে যাওয়ার ঘোষণা নাওশীনের
বিনোদন প্রতিবেদক, ঢাকা: অবশেষে অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী নওশীন। সম্প্রতি নিজেই এই ঘোষনা দেন তিনি।
গত মঙ্গলবার তিনি এ ঘোষনা দেন। তিনি বলেন, অভিনয় ছাড়ার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। নানা কারণে সেটা বাস্তবায়ন করতে পারছিলাম না। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করলাম। আমার হাতে এখন কোন কাজ নেই। অভিনয় থেকে দূরে সরে যাবো বলেই নতুন করে কোন কাজ হাতে নেইনি।
তাছাড়া, কিছুদিন আগে ওমরা হজ করে এসেছি। এরপরই সিদ্ধান্ত নিলাম আর মিডিয়াতে কোন কাজ করবো না। এ সিদ্ধান্ত আমার নিজের ইচ্ছেতেই নিয়েছি।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছরের বেশী সময় ধরে মিডিয়াতে কাজ করছেন নওশীন। একজন মডেল ও অভিনেত্রী হিসেবে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেন।
দীর্ঘ এ সময়ে তিনি কাজ করে যেমন প্রশংসিত হয়েছেন তেমনি বিতর্কিতও হয়েছেন নানাভাবে। বিশেষ করে ব্যক্তিগত জীবনযাপনে নানা ঘটনার জন্ম দিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন বিভিন্ন সময়।
সর্বশেষ সঙ্গীত তারকা মিলার সাবেক স্বামী পারভেজ সানজারির সঙ্গে সম্পর্ক থাকা নিয়ে খবরের শিরোনাম হন তিনি। এতে করে তাকে নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
বিপি/ আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি