অভিনেত্রী সাহানার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : রহস্যজনক মৃত্যু হল কেরলের মডেল অভিনেত্রী সাহানার। বৃহস্পতিবার রাতে তাঁর নিজের ফ্ল্যাটের জানলার রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল অভিনেত্রীর মৃতদেহ। তাঁর স্মামী সাজ্জাদ এখন রয়েছেন পুলিশি হেফাজতে।
সাহানার মা উভেইমা জানান, বৃহস্পতিবারই তাঁর জন্মদিন ছিল। বার্থডে সেলিব্রেট করতে বাড়ি আসার কথা ছিল সাহানার। ফোনে কথা বলে বুঝেছিলাম খুব আনন্দেই রয়েছে সাহানা। সাহানার মা পুলিশকে আরও জানিয়েছেন, এক বিজ্ঞাপনে কাজ করে মোটা অঙ্কের চেক পেয়েছিল সাহানা। সেটার দিকে নজর ছিল সাহানার স্বামী সাজ্জাদের। এমনকী, টাকা না দিলে খুন করার হুমকিও দিয়েছিলেন বলে দাবি সাহানার মায়ের।
মডেল-অভিনেত্রীর মায়ের কথায়, সাহানার যখন বিয়ে হয় তখন সাজ্জাদ কাতারে চাকরি করতেন। কিন্তু বিয়ে হওয়ার কিছুদিন পরেই চাকরি ছেড়ে দেন তিনি। কারণ সাহানা মডেলিং করে তখন প্রচুর আয় করছেন। পাশাপাশি তামিল ছবিতে অভিনয়ও করছিলেন সাহানা। সাহানার আয়ের অনেকটা সাজ্জাদ ভোগ করতেন বলে দাবি করেছেন সাহানার মা। সাজ্জাদের পরিবারের বিরুদ্ধে প্রচুর সোনা পণ চাওয়ার অভিযোগ রয়েছে সাহানার আত্মীয়দের।
সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতেই সাজ্জাদকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে সাজ্জাদ বলছেন, সাহানা আত্মহত্যা করেছেন। ঘটনার যাচাই করতে তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাহানার বন্ধু-বান্ধব ও সহকর্মীদেরও।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি