৪ মে ২০২৬

অভিনেতা রিপ টর্ন এর চির বিদায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অভিনেতা রিপ টর্ন এর চির বিদায়

বিনোদন ডেস্ক : বর্ষীয়ান অভিনেতা রিপ টর্ন চির বিদায় নিয়ে চলে গেলেন। ৯ জুলাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কানেটিকাটে নিজ বাড়িতে বিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে প্রখ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৮৮ বছর। রিপ টর্ন অ্যামি জয়ী অভিনেতা। টাইম লিমিট, সুইট বার্ড অব ইয়থ, ক্রিটিক্স চয়েস, দ্য সিনসিনাটি কিড, ম্যান ইন ব্ল্যাক সও পর্ক চপ হিলস এর মতো অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। একজন মুক্তচিত্তের অধিকারী ছিলেন তিনি। টেলিভিশনে প্রদর্শিত কমেডি ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ সালে এমি অ্যাওয়ার্ড পান।

উল্লেখ্য, চলচ্চিত্রে ১৯৫৭ সালে যাত্রা শুরু হয় তার। জীবনের শেষ সময় পর্যন্ত স্ত্রী অ্যামি রাইট, এবং দুই মেয়ে তার পাশে ছিলেন। তার মৃত্যুর কোন কারণ পরিবার থেকে জানানো হয়নি। তবে বার্ধক্যজনি রোগে মারা গেছেন বলেই জানিয়েছেন আন্তর্জাতিক মিডিয়া।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি