৫ মে ২০২৬

অভিনেতা নয়, জননেতা হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই : কাঞ্চন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অভিনেতা নয়, জননেতা হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই : কাঞ্চন
বাংলাপ্রেস ডেস্ক: সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপির প্রবীর ঘোষালের থেকে ৩৮ হাজার ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়া। উত্তরপাড়া আপাতত অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের দখলে। অভিনেতা থেকে নেতা, নতুন পদ পেয়েই রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞচিত্ত তিনি। সমস্ত বিতর্ক সরিয়ে নেটমাধ্যমে নিজের মতো করে অকপট কাঞ্চন। বলেছেন, ‘এতকাল আমাকে আপনারা শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে দেখে এসেছেন। প্রচুর ভালওবেসেছেন আমায়। জানি, আগামী দিনেও একই ভাবে ভালবাসবেন। ২০২১-এ আমার নতুন জীবন। মা-মাটি-মানুষের হাত ধরে রাজনীতিতে পা রেখেছি।’ তাঁর দাবি, সেখানেও সফল হতে সবার ভালবাসা ও আশীর্বাদের প্রয়োজন ছিল। জনতা ফেরাননি তাঁকে। পাশাপাশি এও স্বীকার করেছেন, ‘সকলের শুভ কামনায়, ভালবাসায় আমি বিধায়ক কাঞ্চন মল্লিক’। যদিও বিধায়কের বদলে নিজেকে ‘জননেতা কাঞ্চন মল্লিক’ হিসেবেই সবার সামনে তুলে ধরতে চান তিনি। একই সঙ্গে আশ্বাস, অভিনয়ের পাশাপাশি জননেতা হিসেবেও তিনি সফল হতে চান। অঞ্চলবাসীর মুখে হাসি ফোটাতে চান। তার জন্য মুখ্যমন্ত্রীর মতোই অঞ্চলবাসীকে তাঁর প্রতি ভরসা রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি জানেন যাঁদের জোরে তিনি জননেতা, তাঁরা পাশে থাকলে সমস্ত বাধা অনায়াসে পেরিয়ে বাংলার উন্নয়নের স্বপ্ন অনায়াসে সফল করতে পারবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি