৫ মে ২০২৬

অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন
বাংলাপ্রেস ডেস্ক: খল-অভিনয় দিয়ে বিশ্বজুড়ে তারকা খ্যাতি অর্জন করা হলিউড অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৩ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেমস আর্ল জোন্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার এজেন্ট ব্যারি ম্যাকফারসন। মৃত্যুর সময় তার স্বজনরা পাশেই ছিলেন। দীর্ঘ সত্তর বছরের ক্যারিয়ারে ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘দ্য লায়ন কিং’সহ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন জেমস আর্ল জোন্স। কিন্তু বারবার ডার্থ ভেডার চরিত্রটি আলোচনায় রেখেছে তাকে। চরিত্রটিতে ভরাট কণ্ঠস্বরের জন্য এখনো দর্শকহৃদয়ে অবস্থান তার। জেমস আর্ল জোন্সের মৃত্যুতে ‘স্টার ওয়ারস’ সিনেমার ডার্থ ভেডারের ছেলের ভূমিকায় অভিনয় করা মার্ক হ্যামিল শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও বাবা।’ এরপর একটি হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে দুইবার এমি পুরস্কার লাভ করেছেন এ অভিনেতা। গ্র্যামি ও গোল্ডেন গ্লোব পেয়েছেন একবার করে। এছাড়াও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য ২০১১ সালে একাডেমি কর্তৃপক্ষ সম্মানজনক অস্কার দেয় তাকে। এর আগে ১৯৭১ সালে ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ সিনেমার জন্য অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন করা হয়েছিল তাকে। অস্কার মনোনয়ন পাওয়া দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি তিনি। এর জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন জেমস আর্ল জোন্স। এর আগে সিডনি পয়টিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি