৫ মে ২০২৬

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অভিনেতা আহমেদ রুবেল আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক গণমাধ্যমকে জানান, আজ বিকেলে হার্ট অ্যাটাক করেন আহমেদ রুবেল। আজ সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’–এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল জনপ্রিয় এ অভিনেতার। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। তবে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে। তার অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’–তে অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক 'প্রেত'-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান আহমেদ রুবেল। আহীর আলম পরিচালিত প্রেত নাটকের গল্প লিখেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। তারপর থেকে নাটকে ও সিনেমায় ব্যস্ততা বেড়েই চলে। একটা সময় নন্দিত লেখক, নাট্যকার ও পরিচালক হুমায়ুন আহমেদের পরিচালনায় অভিনয় শুরু করেন। তার পরিচালিত শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। অনেকগুলো ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন তিনি। সালাউদ্দিন লাভলুর সাড়া জাগানো নাটক 'রঙের মানুষ' ও মোস্তফা সরোয়ার ফারুকীর জনপ্রিয় নাটক '৬৯'- এ সাবলীল অভিনয় করে দর্শকনন্দিত হন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় (চলচ্চিত্রে) পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়। ২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চেও কাজ করেছেন। ২০১৪ সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত ‘পারাপার’–এর প্রধান চরিত্রে অভিনয় করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি