অভিবাসন আইনে বাধা, নিউ জার্সির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মামলা
নিউ জার্সির গভর্নর মিকি শেরিল
আবু সাবেত: ফেডারেল অভিবাসন আইনে বাধা দেওয়ার অভিযোগে নিউ জার্সি অঙ্গরাজ্য এবং নিউ জার্সির গভর্নর মিকি শেরিল-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত মঙ্গলবার এ মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে যে, নিউ জার্সির নতুন নির্বাহী আদেশ নং ১২ ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগে বাধা সৃষ্টি করছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, ফেডারেল এজেন্টরা নিউ জার্সির নাগরিকদের নিরাপদ রাখতে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন, অথচ অঙ্গরাজ্যের নেতারা এমন নীতি গ্রহণ করছেন যা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা সৃষ্টি করছে। অবৈধ অভিবাসীদের বহিষ্কার এবং অপরাধীদের গ্রেপ্তারের প্রচেষ্টায় কোনো অঙ্গরাজ্য ইচ্ছাকৃতভাবে বাধা দিতে পারে না নিউ জার্সির স্যাংচুয়ারি নীতিমালা টিকবে না।
এই নির্বাহী আদেশে মার্কিন অভিবাসন এবং শুল্ক প্রয়োগ (আইসিই) এবং অন্যান্য ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অঙ্গরাজ্যের সম্পত্তির অপ্রকাশ্য এলাকায়—যেমন রাজ্য কারাগার অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতে নিষেধ করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, নিউ জার্সির এসব স্যাংচুয়ারি নীতি শুধু ফেডারেল আইনের সঙ্গে সাংঘর্ষিকই নয়, বরং এর ফলে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা না করার কারণে অনেক বিপজ্জনক অপরাধী যাদের বিরুদ্ধে গুরুতর হামলা, চুরি, মাদক ও মানবপাচারের মতো অপরাধের অভিযোগ রয়েছে পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়ে আবার রাস্তায় ফিরে যাচ্ছে।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অ্যাটর্নি জেনারেল বন্ডি বিচার বিভাগের সিভিল ডিভিশনকে নির্দেশ দেন যেন এমন অঙ্গরাজ্য ও স্থানীয় আইন, নীতি বা কার্যক্রম চিহ্নিত করা হয় যা ফেডারেল অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তা করে বা ফেডারেল কর্তৃপক্ষের আইনগত কার্যক্রমে বাধা দেয়।
বিচার বিভাগ ২০২৫ সালের ৫ আগস্ট যে স্যাংচুয়ারি এলাকার তালিকা প্রকাশ করেছিল, তা নিউ জার্সির এই নতুন নির্বাহী আদেশের আগেই করা হয়েছিল। তবে অ্যাটর্নি জেনারেল বন্ডি জানিয়েছেন, এ ধরনের নীতি বন্ধ করতে সারা দেশে আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।
আজকের এই মামলা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে যেমন নিউ ইয়র্ক সিটি, মিনেসোটা, এবং লস অ্যাঞ্জেলেস সাংচুয়ারি সিটি নীতির বিরুদ্ধে আনা ধারাবাহিক মামলার সর্বশেষ উদাহরণ।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি