৭ মে ২০২৬

অভিবাসীদের জন্য 'রেড কার্ড' বিতরণ শুরু করল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অভিবাসীদের জন্য 'রেড কার্ড' বিতরণ শুরু করল যুক্তরাষ্ট্র
  ইমা এলিস: যুক্তরাষ্ট্রে 'আপনার অধিকার জানুন' বা নো ইওর রাইটস সংক্রান্ত রেড কার্ড বিতরণ শুরু করেছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) অভিবাসী সম্প্রদায়ের সদস্যদের জন্য এই রেড কার্ড এবং অন্যান্য সংস্থান বিতরণ করছে। এই কার্ডগুলো ক্রেডিট কার্ডের আকারের। অভিবাসীদের ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে মোলাকাতে তাদের সাংবিধানিক অধিকার জানাতে সহায়তা করবে বলে জানিয়েছে কমিউনিটি রিসোর্স গাইড ফর ইমিগ্র্যান্ট অ্যাঞ্জেলেনোস। এই উদ্যোগটি লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস-এর অভিবাসন বিষয়ক অফিসের সহায়তায় পরিচালিত হচ্ছে। এলএইউএসডি ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসন দমন অভিযানের প্রতিক্রিয়ায় এগুলো বিতরণ করছে। এই রেড কার্ডগুলো নাগরিক ও অনাগরিক উভয়ের জন্যই প্রযোজ্য। ইমিগ্র্যান্ট লিগ্যাল রিসোর্স সেন্টার ( আইএলআরসি) দ্বারা তৈরি এই কার্ডগুলো ১৬টি ভাষায় তৈরি। এর মধ্যে স্প্যানিশ, হাইতিয়ান ক্রেওল এবং টিগরিনিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কার্ডগুলো ৩.৫” x ২” মাপের সাধারণ বিজনেস কার্ড আকারে ছাপানো হয়েছ। যে কোনো প্রিন্টিং বা কপি শপ থেকে সহজেই মুদ্রণ করা সম্ভব। রেড কার্ডের ব্যাপক চাহিদার কারণে আইএলআরসি কিছু সময়ের জন্য বিনামূল্যে বিতরণ কর্মসূচি স্থগিত করেছে। তবে সবচেয়ে দ্রুত উপায় হলো নিজে প্রিন্ট করা। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে, অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তারা স্কুল ও চার্চের মতো সংবেদনশীল এলাকায়ও গ্রেফতার পরিচালনা করতে পারবে। এই নীতির প্রতিক্রিয়ায় এলএইউএসডি তার লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড 'আমরা এক' বা উই আর ওয়ান ক্যাম্পেইন পুনরায় চালু করেছে যা সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ও স্বাগতপূর্ণ পরিবেশ গঠনে কাজ করবে। নভেম্বর মাসের স্কুল বোর্ড রেজোলিউশন অনুসারে এলএইউএসডি নিজেকে 'সাংকটারি ডিস্ট্রিক্ট' ঘোষণা করেছে যা অভিবাসন আইন প্রয়োগের হুমকির মুখে থাকা পরিবারগুলোর জন্য একটি নিরাপদ এলাকা হিসেবে কাজ করবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি