৬ মে ২০২৬

অত্যাচারী সরকারের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে হবে : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অত্যাচারী সরকারের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে হবে : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন-আর নয়, এখন সময় এসেছে; এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে হবে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জিয়া পরিষদ আয়োজিত বিএনপির চলমান আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকার আজ ক্ষমতা আগলে রাখতে নগ্নভাবে নেমেছে। সমাবেশে বাধা দিয়ে জনসমাগম দমাতে চেষ্টা চালাচ্ছে। এ সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ সরকারের বিজয় নিশ্চিত করার জন্য বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে এ সময় দাবি করেন মির্জা ফখরুল। বলেন, ক্ষমতায় ধরে রাখতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দানব সরকারকে হঠিয়ে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি