৯ মে ২০২৬

অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযান
বাংলাপ্রেস ডেস্ক: ঈদে ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া আদায়,অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স ও হেলমেটবিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টায় রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের কাছে এই অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প এবং উত্তরা ট্রাফিক পুলিশ। যৌথ অভিযানে সর্বমোট ১১ টি মামলা হয়েছে এবং ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়। সেনাবাহিনী বলছে, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড প্রতিহত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বদ্ধ পরিকর। এদিকে, রাজধানীর শ্যামপুরের দয়াগঞ্জে বিপুল সংখ্যক ইয়াবা, গাঁজা, হিরোইনসহ থানা বিএনপির কার্যকরী সদস্য শুক্কুর আলী ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী-পুলিশের সমম্বয়ে গঠিত যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ জুন) রাতে কয়েকঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করে। অভিযান পরিচালনাকারীরা জানান, অভিযানে ১০ কেজি গাঁজা, ৩ হাজার পিচ ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র, ৮টি মোবাইল ও ৬০ হাজার নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি