৬ মে ২০২৬

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন জোবাইদা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন জোবাইদা
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন এ তথ্য জানান। তিনি বলেন, ডা. জোবাইদা রহমানের মা অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে আজই (মঙ্গলবার) হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনও ঠিক হয়নি। সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। এজন্য তিনি স্বাধীনতা পদক পান। তার স্বামী নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খান। জানা গেছে, ডা. জোবাইদা রহমান ধানমন্ডিতে বাবার বাড়িতেই উঠবেন। এর আগে, কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে এসেছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ডা. জোবাইদা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর তার নামে মামলা করে দুদক। ওই মামলায় জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জোবাইদার ওই সাজা স্থগিত করেন আদালত।   [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি