৭ মে ২০২৬

অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন। রোববার (৪ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টি এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশজুড়ে ডানপন্থী লিবারেল-ন্যাশনাল জোটের (এলএনপি) বিপরীতে বিপুল ভোট পেয়েছে লেবার পার্টি। এবারের নির্বাচনের সবচেয়ে হতাশাজনক ঘটনা ছিল বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটার ডাটনের নিজ আসন ডিকসন থেকে পরাজয়। ব্রিসবেনের এই আসনে লেবার প্রার্থী আলী ফ্রান্স প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে ডাটনকে পরাজয়ের পথে, যেখানে ডাটন ২২ বছর ধরে নির্বাচিত হয়ে আসছিলেন। এবারের নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও গৃহনির্মাণ সংকট। বিবিসি বলছে, নির্বাচনের ফল পেতে কয়েকদিন এমনকি সপ্তাহও লেগে যেতে পারে। তবে নির্বাচন কমিশন থেকে অনানুষ্ঠানিকভাবে রেজাল্ট দেয়া হবে। তবে বেসরকারিভাবে জয়ে যেমন উজ্জীবিত আলবানিজ, তেমন খুশি তার সমর্থকরা। এ খবরে তিনি প্রথম ‘ফার্স্ট নেশন্স’ ভাষণ দিয়েছেন। তাতে বলেছেন, আমাদের এমন একটি সরকার হবে, যে সরকার ফার্স্ট নেশন্স জনগণের পুনরেকত্রীকরণকে সমর্থন করে। কারণ আমরা একটি শক্তিশালী জাতি হতে চাই। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি