৪ মে ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতলেন রিবাকিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পিএম
অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতলেন রিবাকিনা

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা।

বাংলাপ্রেস ডেস্ক:   ম্যাচের শুরুতে সেট হেরে পিছিয়ে পড়লেন আরিনা সাবালেঙ্কা। পরের সেটেই অবশ্য ঘুরে দাঁড়ালেন তিনি। তৃতীয় সেটের শুরুরটাও ভালোই হলো তার।

কিন্তু এরপর, যেভাবে পাল্টা আক্রমণ করলেন এলেনা রিবাকিনা, তার জবাব পেলেন না সাবালেঙ্কা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তান তারকা।

মেলবোর্নের পার্কের রড লেভার অ্যারেনায় সোয়া দুই ঘণ্টার লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে শিরোপা হাসি হাসলেন রিবাকিনা।

২৬ বছর বয়সী এই তারকা তিন বছর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন। তার ক্যাবিনেটে যোগ হলো আরেকটি ট্রফি।

চ্যাম্পিয়ন হওয়ার পর মাইক্রোফোন হাতে রিবাকিনা বলেন, শব্দ খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি আরিনাকে অভিনন্দন জানাতে চাই। কয়েক বছর ধরে সে দারুণ সাফল্য পেয়েছে এবং আশা করি, একত্রে সামনেও আমরা আরও অনেক ফাইনাল খেলব।

প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে সাবালেঙ্কা বলেন, সবসময় আমার পাশে থাকার জন্য এবং ফাইনালে আমার পরাজয় সহ্য করার জন্য আমার দলকে ধন্যবাদ। আমরা সবসময় দুর্দান্ত কিছুর আশাই করি। এবার হয়নি। আশা করি, আগামী বছরের ট্রফি অবশ্যই আমাদের হবে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি