অস্টিনে গণগুলির ঘটনা সম্ভাব্য সন্ত্রাসবাদী, হামলাকারীর পরিচয় শনাক্ত
টেক্সাসের অস্টিন শহরে গণগুলির ঘটনা
ইমা এলিস: টেক্সাসের অস্টিন শহরের ডাউনটাউনের একটি জনপ্রিয় বারের বাইরে সংঘটিত গণগুলির ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম এনডিয়াঙ্গা ডিয়াগনে। এফবিআই এখন ঘটনাটি সম্ভাব্য সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গুলি চালানোর পর পুলিশের সঙ্গে পাল্টা গুলিবিনিময়ের কয়েক মিনিটের মধ্যেই ডিয়াগনে নিহত হন। এফবিআইয়ের সান আন্তোনিও ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট অ্যালেক্স ডোরান সাংবাদিকদের বলেন, সন্দেহভাজনের ব্যক্তিগত জিনিসপত্র ও তার গাড়িতে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে যা সম্ভাব্য সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করে।
তবে তিনি যোগ করেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এখনও সময় প্রয়োজন।
একটি ভিডিওতে দেখা গেছে, ডিয়াগনে একটি রাইফেল হাতে নিয়ে ছিলেন এবং তার গায়ে ‘প্রোপার্টি অব আল্লাহ’ লেখা একটি সোয়েটশার্ট ছিল। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সূত্রের দাবি, তার গাড়ি থেকে একটি কোরআন ও ইসলামী পোশাক হিসেবে বর্ণিত কিছু কাপড় উদ্ধার করা হয়েছে।

প্রথমদিকে হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। অস্টিন পুলিশ বিভাগ নিশ্চিত করেছে যে ঘটনাটি ওয়েস্ট সিক্সথ স্ট্রিট এলাকায় ঘটে এবং 'সন্দেহভাজনকে পুলিশ গুলি করে।
পুলিশ বাফোর্ড’স বার-এর সামনে এক ব্যক্তি গুলি চালাচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। অস্টিন পুলিশ বিভাগের প্রধান লিসা ডেভিস জানান, তিনজন পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনের দিকে পাল্টা গুলি চালান এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ডেভিস আরও বলেন, ইস্ট সিক্সথ স্ট্রিট এলাকায় নিয়মিত নিরাপত্তা মোতায়েন থাকায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। এদিকে এটিসিইএমএস প্রধান রবার্ট লুকরিটজ জানান, স্থানীয় সময় রাত ১টা ৫৯ মিনিটে কল পাওয়ার মাত্র ৫৭ সেকেন্ডের মধ্যে চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি