৫ মে ২০২৬

অস্কারের দৌড়ে রণবীর-আলিয়ার 'গালি বয়' নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অস্কারের দৌড়ে রণবীর-আলিয়ার 'গালি বয়' নির্বাচিত

বিনোদন ডেস্ক : ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের বিভাগে জায়গা করে নিল রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট অভিনীত ছবি ‘গালি বয়’। ওই বিভাগে ভারত থেকে নির্বাচিত হয়েছে জোয়া আখতার পরিচালিত এই ছবি। ‘গালি বয়’ ছাড়াও শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মবিভাগে জায়গা করে নিয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গার বেশ কিছু সিনেমা। তাদের মধ্যে রয়েছে ইরানের ‘ফাইন্ডিং ফারিদে’, জাপানের ‘ওয়েদারিং উইদ ইউ’।

মুম্বইয়ের ধারাভি বস্তির এক র‍্যাপ পাগল ছেলের স্বপ্নপূরণের গল্প নিয়েই চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে হলে এসেছিল ওই ছবি। রণবীর এবং আলিয়ার অসাধারণ অভিনেতা অনেক আগেই মন ছুঁয়েছিল দর্শকদের। শব্দ দিয়ে, কথা দিয়ে ধাক্কা মারা যায় শত্রুপক্ষকে, চোখে আঙুল দিয়ে সে সময় দেখিয়েছিল ওই ছবি।

ভারতে প্রশংসিত হয়েছিল আগেই, এবার স্থান, কাল সীমানা ছাড়িয়ে ‘গালি বয়’-এর আখ্যান পৌঁছে গেল সুদূর লস অ্যাঞ্জেলসে। সেখানেই যে ২০২০-এর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি