৫ মে ২০২৬

অসহায় কুকুরদের পাশে জয়া আহসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অসহায় কুকুরদের পাশে জয়া আহসান

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে প্রায় লকডাউন চলছে। বিশেষ করে কর্মচঞ্চল আর লোকারণ্যে মুখর রাজধানী ঢাকার বুকজুড়ে শূন্যতা। নেই যানবাহনের চলাচল, নেই মানুষের সমাগম।

ঢাকার এমন ভিন্ন রূপে বিপাকে পড়েছেন অসহায় দিনমজুর মানুষেরা। আর তাই তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সামর্থ্যবানেরা।

কিন্তু ঢাকা ফাঁকা হয়ে যাওয়ার কারণে খাদ্যের অভাবে পড়েছে রাস্তার অসহায় কুকুরেরা। এই কুকুরদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী জয়া আহসান।

পশু-প্রাণী প্রেমী জয়া আহসান নিজে রান্না করে রাস্তার কুকুরদের খাওয়ালেন। ভাত আর মুরগির ঝোল রান্না করে সেটা নিয়ে ছুটে গেছেন মগবাজার, ইস্কাটন গার্ডেন ও দিলু রোড এলাকার বিভিন্ন রাস্তায়। মাস্ক আর গ্লাভস পরে সেই খাবার তুলে দিলেন কুকুরদের মুখে।

জানা গেছে, গত ২৭ মার্চ থেকে টানা পাঁচ দিন প্রায় ২৫-৩০টি কুকুরকে খাবার খাইয়েছেন জয়া। যদিও তিনি নিজে এই খবরটি জানাতে চাননি। তবে তার ভাই অদিত মাসউদ ফেসবুকে পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন।

প্রসঙ্গত,গত ৮ মার্চ বাংলাদেশে সংক্রমণ বিস্তার করেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬ জন ও সুস্থ হয়েছেন ২৬ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি