৫ মে ২০২৬

অর্ধনগ্ন ছবি দিয়ে তোপের মুখে উঠতি মডেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অর্ধনগ্ন ছবি দিয়ে তোপের মুখে উঠতি মডেল
বাংলাপ্রেস ডেস্ক: পর্ন বানানো এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন গহনা বশিষ্ঠ। জামিনে মুক্ত সেই মডেল-অভিনেত্রী ফের শ্যুট শুরু করলেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের অর্ধনগ্ন ছবি পোস্ট করে বার্তা দিলেন তিনি। যেখানে একই সঙ্গে নিজের ছবির কথা জানালেন এবং উঠতি মডেল-অভিনেত্রীদের তোপও দাগলেন। জুলাই মাসের শেষের দিকে জোর করে পর্নে অভিনয় করানোর জন্য মামলা দায়ের করা হয় রাজ কুন্দ্রার তিন সহকর্মী ও গহনার বিরুদ্ধে। যে মহিলা গহনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তাঁর সম্পর্কে কথা বলতে গিয়ে গহনা বলেছিলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি কাউকে কোনও ভিডিও অভিনয়ের জন্য জোর করেননি। সাম্প্রতিকতম পোস্টেও তাঁর সেই দাবিই প্রকাশ পেল। ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় বসে গহনা। সাদা চাদরে নিজের শরীরের সামনের অংশ ঢেকেছেন তিনি। খোলা পিঠ রেখেছেন ক্যামেরার দিকে। সেই ছবির নীচে লেখা, ‘এই ছবি শ্যুট করার সময়ে প্রায় ২০ জন আমার আশপাশে ছিলেন। আমি নেশায় মত্ত ছিলাম না, সেটে কোনও সরবৎ খাইনি। সম্পূর্ণ জ্ঞানত অবস্থায় এই শ্যুট করেছি। অটো করে সেটে গিয়েছি। আবার শ্যুট শেষে অটো করেই বাড়ি ঢুকেছি। পুরো পারিশ্রমিক নিয়েছি। সব চেয়ে গুরুত্বপূর্ণ, আমার বয়স ১৮ বছরের বেশি। আমি এক জন প্রাপ্ত বয়স্ক।’ শেষে নাম না করে উঠতি মডেলদের তোপ দেগে লিখলেন, ‘দয়া করে হুট করে এক দে়ড় বছর পরে আমার প্রযোজকদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন না।’ রাজ কুন্দ্রা গ্রেফতারের পর থেকে একমাত্র গহনাই তাঁকে সমর্থন জানিয়েছেন। তাঁর দাবি ছিল, পর্ন এবং যৌন উদ্দীপক ছবির মধ্যে মূলগত পার্থক্য রয়েছে। রাজ কখনওই পর্ন বানাননি। তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি গহনার। একই শ্যুটের ছবি পোস্ট করে ফের রাজের কথা তুললেন তিনি। লিখলেন, ‘এই সমস্ত ছবির সঙ্গে রাজের কোনও সম্পর্ক নেই। তাই ট্রোল করার জায়গা নেই। ছবিগুলি পছন্দ না হলে দেখবেন না।’ বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি